গত ১৯ জুলাই, ২০১৯-এ গিকি সোশ্যালে অনুষ্ঠিত হল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা দের জন্য ই-কমার্স বিষয়ক সেমিনার “এফ-কমার্স টু ই-কমার্সঃ নিজের ওয়েবসাইট শুরু করার পূর্বে যে সকল বিষয় জানা দরকার”। যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল নিজের ই-কমার্স শুরু করার পূর্বে একজন উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় করণীয় ও বর্জনীয় বিষয়াদি নিয়ে আলোকপাত।

বাংলাদেশে অল্প পুঁজি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু করা প্রায় লক্ষাধিক উদ্যোক্তা রয়েছেন যাদের পরবর্তী গন্তব্য ই-কমার্স। এসকল উদ্যোক্তারগণ যাতে সহজে ওয়েবসাইট তৈরি করে নিজ ব্যবসা আরও বৃদ্ধি করতে পারে সে জন্য গিকি সোশ্যাল বিশেষ ধরণের এই সেমিনারটি আয়োজন করেছে এবং ভবিষ্যতেও এধরনের আরও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
সেমিনারে সার্ভার মেইনটেইন থেকে শুরু করে ডোমেইন কেনা, ওয়েবসাইট বানানো, ওয়েব এর আর্কিটেকচার এবং লেআউট কেমন হওয়া উচিত। ই-কমার্স UX, UI সম্পর্কে ধারনা, উকমার্স এবং মেজেন্টো সম্পর্কে বেসিক ধারণা, ওয়েবসাইট নিরাপদ রাখার উপায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।
৩ ঘণ্টা ধরে চলা এই সেমিনারে প্রায় ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছে, যারা মনে করেন সেমিনারটিতে এসে তাদের ব্যবসায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিছু বিষয় তারা শিখেছে যা তারা তাদের ব্যসবায়ে কাজে লাগাতে পারবে।
সেমিনারে প্রধান বক্তা হিসবে ছিলেন গিকি সোশ্যালের তানজিন নাহিদা, সদরুল হাসান। সাথে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন “খাস ফুড” এর কো-ফাউন্ডার হাবিবুল মোস্তফা আরমান এবং ইনভেডিয়াস লিঃ এর সিনিয়র ডেভেলপার তওহিদুর রহমান।
