কারা পেলেন জাতীয় এসএমই পুরস্কার ২০২১?

0
617

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) চলছে জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১। গত পাঁচ তারিখে শুরু হওয়া মেলাটি চলবে আগামী বারো ডিস্মবর পর্যন্ত। আট দিনব্যাপী এই মেলার লক্ষ্য— ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সহায়তা করা এবং কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত বাজার উন্নত করা।

মেলার প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উপস্থিতিতে বর্ষসেরা এসএমই উদ্যোক্তাদের নাম ঘোষণা করা হয়। এসএমই উদ্যোক্তা পুরস্কার বিজয়ীরা হলেন বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (পুরুষ) হিফস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান এবং তাজী এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোহাম্মদ নাজমুল ইসলাম। বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী) সোহানী’স ইন্টেরিয়রে হুমায়রা মোস্তাফা সোহানী। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ) নেক্সডিকেট টেকনোলজি প্রা. লিমিটেডের মোহাম্মদ আজিজুল হক। পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তাদের নগদ টাকার চেক, ট্রফি ও সনদ দেওয়া হয়।

মেলায় ১০টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মেলায় অংশ নিয়েছে। পাশাপাশি জাতীয় এসএমই পণ্য মেলায় সারা দেশ থেকে বাছাইকৃত ৩০০ এসএমই প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যাদের প্রায় ৬০ শতাংশ নারী  উদ্যোক্তা।

মেলায় পাট, পাটজাতপণ্য, চামড়া ও চামড়াজাতপণ্য, হস্তশিল্প, বেতপণ্য, মৃৎশিল্প, সিরামিক, কৃত্রিম ফুল, গহনা, বুটিকস, খাদ্য প্রক্রিয়াকরণ, জামদানি, কৃষি প্রক্রিয়াকরণ উদ্যোক্তাদের স্টল রয়েছে।

এ ছাড়া লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল, এগ্রো মেশিনারি এবং আইটি ও কুরিয়ার সেক্টরের পণ্যও মেলায় রয়েছে।