কোহর্টের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী অনুষ্ঠান

0
393
নারী উদ্যোক্তাদের ব্যবসা বড় করার পরিকল্পনায় সহযোগিতা করতে উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক-এর নামানুসারে “আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অফ উইমেন অন্ট্রোপ্রেনিউরস” শীর্ষক একটি প্রকল্প পরিচালনা করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কি (বিডিওএসএন)।
আনিসুল হক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ৮মাস মেয়াদী প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে উদ্যোক্তাদের অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম চাকরি খুঁজব না চাকরি দেবো।
নারী উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সাথে সংযোগের সুযোগ, প্রয়োজনীয় তথ্য ও গাইডলাইন, প্রোডাক্ট, মার্কেট ও আর্থিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সারাদেশের মোট ৩৭ জন নারী উদ্যোক্তাকে সহযোগিতা প্রদান করে এই প্রকল্পটি।
আগামী ২৯ অক্টোবর ২০২২, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে প্রকল্পটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. রুবানা হক।