প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। নারীদের উদ্যোগকে স্বাগত জানানো এবং তাদের কার্যক্রমকে উদযাপনের জন্য দিবসটি পালন করা হয়। কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে নারী উদ্যোক্তাদের সামনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা ও বাঁধা দূর করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এ বছর দিবসটি পালিত হয়। ছবিতে নারী উদ্যোক্তা দিবস-

নিবন্ধন বুথে ফুল দিয়ে বরণ করা হয় উদ্যোক্তাদের

উদ্যোক্তারা ভেন্যু ঘুরে দেখছেন

উদ্যোক্তাদের স্বাগত জানান ড্যাফোডিল ইউনিভার্সিটির আন্ট্রাপ্রেনিওরশিপ বিভাগের শিক্ষক মৃত্তিকা শীল

লোগো বোর্ডের সামনে ছবি তোলেন উদ্যোক্তারা

নিজলক্রিয়েটিভ ফটোগ্রাফির ম্যানেজিং ডিরেক্টর সাবরিনা পারভিন খান উদ্যোগ, নারী উদ্যোক্তা ও আয়োজন বিষয়ে কথা বলছেন।

গল্প করছেন উইম্যান ইন ডিজিটালের উদ্যোক্তা আছিয়া নীলা ও ট্যান-এর স্বত্বাধিকারী তানিয়া ওয়াহাব

উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান ফ্যাশন হাউস শৈলীর কর্ণধার তাহমিনা খান শৈলী

নারী উদ্যোক্তা দিবসে খাবার একটি বড়্র আকর্ষণ

উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান বিডিওএসএন-এর সিইও কানিজ ফাতেমা

শুভেচ্ছা জানান সাহসিকা ও ঋতুর ফাউন্ডার শারমীন কবির

পরস্পরের দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন উদ্যোক্তারা

উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান

দল বেঁধে ছবি তোলেন নারী উদ্যোক্তারা

লোগো বোর্ডের সামনে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, ড্যাফোডিল ইউনিভার্সিটির আন্ট্রাপ্রেনিওরশিপ বিভাগের শিক্ষক মৃত্তিকা শীল ও এফএম প্লাস্টিকের প্রতিষ্ঠাতা গাজী তৌহিদুর রহমান
আরও ছবি

ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং-এর রুফটপ অডিটোরিয়ামে বিকাল তিনটায় নারী উদ্যোক্তারা একত্রিত হন। নেটওয়ার্কিং, আড্ডা, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা এবং নানান রকম খাবারের স্বাদ নিয়ে তারা দিবসটি উদযাপন করেন।
২০ নভেম্বর শনিবার ঢাকার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং-এ উদযাপিত হল আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২১। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না চাকরি দেব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্ট ও উদ্যমী নারীদের নেটওয়ার্ক সাহসিকার আয়োজনে এবং এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনের সহযোগিতায় ছিলো ই-কুরিয়ার লিমিটেড, নিজলক্রিয়েটিভ ফটোগ্রাফি, ও ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট।
আয়োজনের লোগোবোর্ড সহযোগিতায় অংশগ্রহন করেছেন আমারপে, আমাহরা, এআরকে পাওয়ার লিমিটেড, বাদশা মিলস, ব্রাইট স্কিলস, কেয়ার স্টোর, কফিওয়ালা, ক্রিয়েটিভ সফট টেকনোলজী লিমিটেড, ক্লিন ফোর্স লিমিটেড, ডাইনিং উইথ শাহজাদী, ইডুলাইফ, ফ্লিট বাংলাদেশ, গার্ণার, জায়ান্ট মার্কেটার্স, গ্রীন গ্রোসারী, গুটিপা, জেআরসি বোর্ড, কে ক্রাফট, কারুশৈলী, মনস্টার ক্ল এলএলসি, মুনির হাসান ডট কম, অর্থা, প্রোটিন মার্কেট, পারফেকশন অব পরিণীতা, রুমানার রান্নাবান্না, শাবাব লেদার, শপ কুইন, শুভ আইটি, শৈলী, শাহিনস হেল্পলাইন, টি টাইম, ট্যান, তুলিকা, টপ লেদার, টেকভিশন, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল, ঋতু ও উইম্যান ইন ডিজিটাল।
