গত ২৪ নভেম্বরের প্রথম আলোর খবর অনুযায়ি নারীর মাসিক ব্যবস্থাপনাকে পরিবেশবান্ধব করার ক্ষেত্রে পাট দিয়ে স্যানিটারি প্যাড ও প্যাড তৈরির মেশিন বিষয়ে কাজ করছেন পুরষ্কার জিতেছেন বিজ্ঞানী ফারহানা সুলতানা। তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহকারী গবেষক হিসেবে কাজ করেন। পাটের স্যানিটারি প্যাড নিয়ে কাজ করে তিনি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন (এএসটিএমএইচ) এর চতুর্থ ইনোভেশন পিচ প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরস্কার উঠেছে ফারহানা সুলতানার হাতে। এই পুরষ্কারের মূল্য পাঁচ হাজার ডলার। এছাড়া আগামীবছর তিনি এই প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করবেন।
বাংলাদেশ জুট মিলস করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমেদ খানের সহায়তায় ফারহানা সুলতানা ম্যানুয়াল পাটের সেলুলোজভিত্তিক ডিসপোজেবল প্যাড তৈরি করে পরীক্ষা করেছেন।
পাট দিয়ে স্যানিটারি প্যাড তৈরি করে কয়েকটি বিষয় যাচাই করা হচ্ছে। আরামদায়ক, স্বাস্থ্যসম্মত ব্যবহার ও মাটিতে মিশে যাওয়ার ব্যাপারগুলো নিয়ে গবেষণা হচ্ছে। প্যাড এখনো হাতে তৈরি হচ্ছে। বাজারজাত করার জন্য মেশিন প্রয়োজন হবে।
সারাজীবনে একজন নারী প্যাড ব্যবহার করলে প্লাস্টিকের পরিমাণ দাঁড়াবে ২৩ কেজি। ২৩ কেজি প্লাস্টিক মাটির সঙ্গে মিশতে সময় লাগবে ৫০০ থেকে ৮০০ বছর। তাই পাটের তৈরি পরিবেশবান্ধব প্যাড নারীর জীব ও পরিবেশে নতুন ভ্যালু যুক্ত করবে।
