ব্যবসা করতে কতো পরিমান তথ্য দরকার

0
556

মামুন, অনেক ভাল পড়াশুনা শেষ করেছেন, সময় পেলেই নিজেকে জড়িয়ে রাখেন ব্যবসায়ের বিভিন্ন কাজে, তার অনেক জানার আগ্রহ যা তাকে করে তুলেছে তথ্য বহুল, কোথাও নতুন কিছু পেলে চলে যান সেখানে, ঐ ব্যবসায়ের খুঁটি নাটি সবকিছু বুঝার চেষ্টা করেন এবং ভাবেন এই বার ফিরে গিয়ে শুরু করে দিবেন এই ব্যবসাটি, ফিরে এসে যখন শুরু করেছেন মাত্র তখন খবর পেলেন নাহ এখন এই ব্যবসা না, এখন মুড়ির ব্যবসা ভাল চলছে, ছেড়ে দিয়ে লেগে গেলেন মুড়ির ব্যবসায়, ৩ মাসে মোটামটি গুছিয়ে নিয়েছেন, তারপর হতাশ মার্কেট এর অবস্থা দেখে, মামুন নতুন কিছু করতে চায়, আসলেই কি তাই, এমন কোন ব্যবসা আছে যেখানে শুরুতে এই রকম অবস্তা থাকবে না, একটা সময় পর্যন্ত ধরে বসে থেকে মার্কেট শেয়ার বাড়াতে হবে, স্বল্প মেয়াদেও ব্যবসা আছে, যাকে ব্যবসায়ের ভাষায় ফটকা বা সিজনাল ব্যবসা বলে, আসলাম বেচলাম টাকা কামালাম, ব্যস, এখানে দীর্ঘ মেয়াদী কোন প্লান থাকে না, থাকে না ব্র্যান্ড বা ভবিষ্যৎ মার্কেট তৈরি করার প্লান, এখানে মূল লখ্য থাকে মুনাফা।

আসলে কি ব্যবসা করতে মানে একজন উদ্যোক্তা হতে অনেক কিছু জানতে হয়, কিন্তু সব কিছু নয়, বেশী মানেই সব ভাল, ভাল না।

আমরা অনেক কিছু জানতে চাই, অনেক বেশী কিছু কিন্তু জানি না আসলে কি করব, অনেক বেশী কিছু জানতে গিয়ে আপনি আসলে কম জানছেন, কারন আপনি কোন বিষয়টিই পুরোপুরি জানতে পারছেন না, জানতে চাইছেন না, ব্যপারটা এমন যে আপনার ভাল লাগছে না এখন ঢাকার বাহিরে ঘুরতে যাবেন, কিন্তু এমন কি করেন যে বাসা থেকে বের হয়ে একটা বাস এ উঠে বাস যেখানে যায় সেখানে চলে যান ! আপনি কি ঘুরতে যাবার আগে দেশের যত ঘুরার জায়গা আছে সব বের করে সব জায়গায় কি করে যাওয়া যায় জানতে চেষ্টা করেন, নিশ্চয়ই তা করেন না, আপনি বান্দরবন বেরাতে যাবেন প্লান করছেন এখন যদি আপনি বসে বসে জাদুঘর কি করে যাওয়া যায়, কি কি সমস্যা হতে পারে বের করেন, কতো টুকু কাজে লাগবে বলে ভাবছেন ! আপনি কি করেন বান্দরবন যেতে হবে কি করে, কই থাকা যাবে, কতো খরচ হবে, কি কি সমস্যা হতে পারে, কিভাবে সমাধান করা যাবে তা বিভিন্ন ওয়ে তে বের করতে থাকেন এবং আপনি একটা ভাল ট্যুর দিয়ে আসতে পারেন।

আপনি একটু চিন্তা করলে বুজতে পারবেন কেন আমি এখানে বান্দরবন নিয়ে আসলাম, ব্যবসা জিনিসটা ও সেইম, একটা লক্ষ ঠিক করেন এবং সেই অনুযায়ী তথ্য সংগ্রহ করে এনালিসিস করেন, সব জানার আপনার দরকার নাই কারন আপনি সব কিছু করতে পারবেন না, এক স্পেসিফিক লক্ষ নিয়ে এগিয়ে যান, আপনি যদি মার্কেটিং এ মেজর করে থাকেন দেখেন কতো কিছু শিখানো হয়, কতো ধরনের মার্কেটিং শিখানো হয়, সব মার্কেটিং টুলস কি কোন কোম্পানিতে ব্যবহার করা যায়, আপনি একাউন্টিং শিখেন নাই দেখে কি ব্যবসায়ে হিসাব রাখা বন্ধ করে দিবেন,

পৃথিবীতে যতো ব্যবসা সফল মানুষ আছেন সে তার ঐ ব্যবসায়ের গণ্ডি টাকে অনেক বেশী জানার চেষ্টা করেছেন, পৃথিবীর সকল ব্যবসাকে নয়, ধুরুন আপনার প্রতিদিন ১০-১৫ টা মেইল আসে যা আপনার অনেক কাজের, এখন আপনি কি করলেন পৃথিবীর সব কিছু জানতে অনেক ওয়েবসাইটে গিয়ে সাবস্ক্রাইব করে রাখলেন, এখন প্রতিদিন মেইল আসে ১৫০-২০০, অনেক তথ্য পাচ্ছেন কিন্তু দরকারি মেইল গুলো খুজে বের করে কাজ করতে আপনাকে সম্যসায় পরতে হচ্ছে।

আসুন নির্দিষ্ট লক্ষে জানার চেষ্টা করি, সফল মানুষ গুলো কেন সফল জানার চেষ্টা করি, সবাই অনেক অনেক ভাল থাকি।