১৪ই নভেম্বর ২০১৮ইং তারিখে চাকরী খুজবো না, চাকরী দেব গ্রুপ (বিডিওএসএন এর একটি উদ্যোগ), শাহিন’স হেল্পলাইন এবং বিডিপ্রেনার এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় । এই সমঝোতা স্বারক স্বাক্ষর এর ভিত্তিতে চাকরী খুজবো না, চাকরী দেব গ্রুপ এর পৃষ্টপোষকতায় শাহীন’স হেল্পলাইন এবং বিডিপ্রেনার নিয়মিতভাবে উদ্যোক্তা উন্নয়ন এর লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করবে ।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন এবং তরুনদের মাঝে উদ্যোক্তা আন্দোলনকে ছড়িয়ে দিতে তৈরী করা হয় ফেইজবুক ভিত্তিক গ্রুপ “চাকরী খুজবো না, চাকরী দেব” । বর্তমানে ৮০ হাজারের অধিক মেম্বার রয়েছে এই গ্রুপে ।
শাহিন’স হেল্পলাইন একটি পরামর্শক প্রতিষ্ঠান যারা নিয়মিতভাবে উদ্যোক্তাদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ আয়োজনসহ নানাবিধ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে বিশেষ করে নতুন এবং এসএমই উদ্যোক্তাদের জন্য ।
বিডিপ্রেনার বাংলাদেশীদের জন্য এমন একটি প্লাটফর্ম যেখানে উদ্যোক্তা বিষয়ক নানা ধরনের ব্লগ, দিকি নিদেশনাসহ বিভিন্ন ধরনের লেখা পাবলিশ করা হয় । এছাড়া উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময়ে বিডিপ্রেনার বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে উদ্যোক্তা বান্ধব বিভিন্ন প্রশিক্ষনের ও আয়োজন করে থাকেন ।
চাকরী খুজবো না, চাকরী দেব এর পক্ষ থেকে এই সমঝোতা স্বারক এ স্বাক্ষর করেন বিডিওএসএন এর সাধারন সম্পাদক মুনীর হাসান, শাহিন’স হেল্পলাইন এর প্রতিষ্টাতা ও সিইও মো: আমিনুল ইসলাম এবং বিডিপ্রেনার এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন ।
এসময় চাকরী খুজবো না, চাকরী দেব গ্রুপ এর এডমিন প্রমি নাহিদ, আসাদ ইকবাল, বাংলাদেশের প্রথম কুমীর খামার এর উদ্যোক্তা মুস্তাক আহমেদ সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
