গত ১৯ তারিখ নারী উদ্যোক্তাদের অন্যতম প্ল্যাটফর্ম ‘সাহসিকা’ এর প্রথম অনানুষ্ঠানিক ঘরোয়া আড্ডা আয়োজিত হয়। ‘সাহসিকা’ হল ফেসবুক উদ্যোক্তা সহায়ক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ এর নার উদ্যোক্তা বিষয়ক প্ল্যাটফর্ম। এই আড্ডায় নানা ধরনের ১৭ জন নারী উদ্যোক্তা অংশ নেয়। নানা ধরনের গল্প-আড্ডায় তাদের যার যার ব্যাবসার ধরন, অগ্রগতি, সমস্যা, সুবিধা-অসুবিধা থেকে শুরু করে সবার নিজস্ব সংগ্রামের কথা উঠে আসে। সবাই সবার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি একে অন্যের নানা সমস্যায় পরামর্শও উঠে আসে।

‘সাহসিকা’ এর যাবতীয় কার্যক্রম পরিচালনায় ছিলেন ‘সাহসিকা’র সমন্বয়ক প্রীতি ওয়ারেছা ও ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের সহকারি প্রোগ্রাম অফিসার (উদ্যোগ) তানভীন নাহার ।
নানা ধরনের উদ্যাক্তারা এই আয়োজনে আসেন। তাদের ব্যবসা শুরুর অবস্থা থেকে বর্তমান অবস্থা সব কিছু নিয়েই কথা বলেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন উই ( Women and E Commerce forum- WE) এর ডিরেক্টর ফারাহ মাহমুদ তৃনা। তিনি তার নিজস্ব বুটিক হাউজে নিয়ে কথা বলেন। তার নিজস্ব ডিজাইনে দেশীয় পোশাক নিয়ে ২ টা শো-রুম চালাচ্ছেন। তিনি সমানতালে চাকরি, নিজের ব্যবসা চালাচ্ছেন পাশাপাশি উই এর কার্যক্রমও দেখছেন। শাবাব লেদারের প্রতিষ্ঠাতা মাকসুদা খাতুন তার ব্যাবসা শুরুর গল্প করেন। মাত্র ৫ জন কর্মচারি নিয়ে শুরু করা তার প্রতিষ্ঠান বর্তমানে ২৬ জন স্থায়ী কর্মচারির কর্ম-সংস্থান।

ভিন্ন রকম উদ্যোক্তা হলেন সাইদা সুলতানা মিলি। তিনি দেশীয় পণ্য দিয়ে তৈরি করছেন গহনা ও বাহারি টিপ। তাসলিমা মিজি তৈরি করছেন ভালো মানের চামড়াজাত দ্রব্য। ঈমানা জ্যোতি অনলাইন ব্যাবসার পাশাপাশি কাজ করছেন উই এর সাথে। এছারাও তরুলতা, শারমিন, ফারহানা, বর্না, এশা, সুলতানা পাপিয়া, মেহনাজ করিম, তানিয়া, লায়লা শারমিন সহ বাকিরা জড়িত আছেন নানা ধরনের অনলাইন বিজনেসের সাথে। অনলাইনে যেসন নারী উদ্যোক্তা আছেন তাদেরকে প্রোমোট করার কাজ করছেন মারিয়া খান। তার অনলাইন গ্রুপ ‘অঙ্গনা’ কাজ করছে নারী উদ্যোক্তাদের একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে।
নানা ক্ষেত্রের নারী উদ্যোক্তাদের নিয়ে গল্প-আড্ডা, আইডিয়া ও সমস্যা-সমাধান থেকে শুরু করে সমসাময়িক সব ধরনের বিষয় নিয়ে বেশ ভালো একটি আড্ডার আয়োজন করে ‘সাহসিকা’

Wow… that’s great. Women are advancing with equal pace like a man… hope we make a balance and flourish in every sectors… Congrats..
Comments are closed.