মেয়েদের জন্য ফ্রিল্যান্স কাজের ভিন্নধর্মী প্ল্যাটফর্ম টু আওয়ার জবের ক্রিয়েশন কনটেস্টের পুরস্কার বিতরণী হয়েছে সম্প্রতি। এই উপলক্ষে ঢাকার ইএমকে সেন্টারে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও জনপ্রিয় ব্যাক্তিত্ব আরিফ আর হোসেন, স্থপতি ও মিডিয়া ব্যাক্তিত্ব মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা সোহানা সাবা, ওম্যান এন্ড ই কমার্স এর প্রতিষ্ঠাতা নাসিমা আখতার নিশা, ই-ক্যাব এর সাবেক প্রেসিডেন্ট ও সার্চ ইংলিশ এর প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ, ওগিলভি’র ম্যানেজিং ডিরেক্টর ফাহিমা চৌধুরী কেয়া, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান, ঢাকা কাস্ট এর প্রতিষ্ঠাতা ড. ফাহরিন হান্নান প্রমূখ। অনুষ্ঠানে দুটি ভিন্ন ক্যাটেগরিতে আয়োজিত বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ডিজাইন ক্যাটেগরিতে সানজিদা বহ্নি, লুবনা খান ও ফারহানা বৃষ্টি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন। অন্যদিকে রাইটিং কন্টেস্ট এ বিজয় লাভ করেন যথাক্রমে আফরিন চৌধুরী, আফসানা মোনালিসা ও মাহবুবা আকতার। এ ধরনের আয়োজন প্লাটফর্ম এর মেয়েদের সব সময় ভাল কাজ করার জন্য অনুপ্রাণিত করবে বলে মনে করেন টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার।
উল্লেখ্যে, যে চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম বারের মত চালু হয় দি টুআওয়ার জব। ক্যারিয়ার ব্রেক এ থাকা নারীদের অনলাইন এ কাজের সুযোগ করে দেয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় প্লাটফর্মটি। সানজিদা খন্দকার জানান – এখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রজেক্ট এর বিভিন্ন কাজ এর সঠিক সমাধান পাবেন।”
বর্তমানের আইটি ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন কে পূরণ করতে হলে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী দের প্রাধান্য দেয়ার বিকল্প নেই বলে জানান তিনি। আয়োজনটির ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো ঢাকা কাস্ট, মিডিয়া পার্টনার হিসেবে ছিলো টেকশহর, এবংং গিফট স্পনসর হিসেবে ছিল হুর নুসরাত- নামের অনলাইন শপ।
