অনলাইন পরীক্ষার প্ল্যাটফর্ম

0
467

প্রস্তাবক: ওমর শেহাব

 

সারমর্ম

এটি মূলত: একটি ওয়েবসাইট যেখানে বিভিন্ন বিষয়ের রেজিস্টার্ড প্রশিক্ষকরা তাদের নিজ নিজ বিষয়ের উপর মডেল টেস্টে হোস্ট করতে পারবেন। রেজিস্ট্রেশন করা প্রশিক্ষণার্থীরা তাদের পছন্দের পরীক্ষাটি দিয়ে ফলাফল পাবেন।

 

কয়েকটি উদাহরণ

১. যারা বাসায় গিয়ে টিউশনি করে থাকেন তাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সময় প্রচুর মডেল টেস্টের প্রশ্ন করতে হয়।  একই প্রশ্ন তারা এই ওয়েবসাইটে পরীক্ষা হিসেবে দিতে পারেন। হোস্ট করার বিনিময়ে এই ওয়েবসাইট শিক্ষকদের কাছ থেকে ফি নিবেন। ওয়েব কর্তৃপক্ষ এবং শিক্ষক উভয়েই এই হোস্ট করা পরীক্ষার বিপণন করবেন। আগ্রহী পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট ফি এর বিনিময়ে রেজিস্ট্রেশন করে বাসায় বা সাইবার ক্যাফে তে বসে এই পরীক্ষা দিবেন। তাৎক্ষণিক মূল্যায়ন ও ফলাফল তারা অনলাইনেই পাবেন।

 

২. অনেক কোচিং সেন্টার বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য মডেল টেস্ট নিয়ে থাকে। তারা সেই পরীক্ষাগুলোর অনলাইন ভার্সন হোস্ট করে বাড়তি টাকা কামাতে পারবেন।

 

কি করতে হবে

যারা এই প্রজেক্টতে আগ্রহী তাদের এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যেটা খুব স্লো ইন্টারনেট সংযোগেও কাজ করে। এম.সি.কিউ. হলে মোবাইল ভার্সনও দেয়া যেতে পারে। টাকার লেনদেন অনলাইন ও তাৎক্ষণিক হলে ভাল হয়। প্রথমে নামকরা কোচিং সেন্টারদের বিনা পয়সায় বা প্রায় বিনা পয়সায় এখানে পরীক্ষা হোস্ট করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে। তারপর অল্প অল্প ফি ধার্য করে টাকাটা উঠিয়ে আনতে হবে। ফি নির্ধারণের ব্যাপারে শিক্ষার্থীদের মাসিক খরচ ও বাজেট সম্পর্কে ধারণা নিতে পারলে ভাল হয়।