পেশাগত সফলতার জাদুকাঠি

0
476

আশা করি লেখাটা কাজে লাগবে। আমি কাজে লাগাতে পারিনি। তাতে কী ! আপনি তো পারতেও পারেন। পড়ুন এবং কামিয়াব হোন। সাইকোলজি টুডে পত্রিকার একটা লেখা অবলম্বনে দিলাম। দুনিয়ার তাগড়া-বাগড়া পেশাদারদের পরামর্শের সারসংক্ষেপ।

 

১. চাকুরি হারানো, কোম্পানি বন্ধ হওয়া, অবহেলিত হওয়া বা জ্বলেপুড়ে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা নয়, তার আগেই নতুন চাকরির সন্ধান করুন।

২. যে কোনো ব্যক্তির সঙ্গে প্রতিটি সাক্ষাৎ ও আলাপ-আলোচনাকে সাক্ষাৎকার হিসেবে দেখুন। বলা তো যায় না, কখন কোন কাজে লাগবে।

৩. নিজে যা পারেন সেটার ওপর বেশি জোর দিন। যা পারেন না তার ওপর জোর দিলে নিজের দুর্বলতাই প্রকাশ পায়।

৪. পেশাগত ক্ষেত্রে অন্তত কাজ পাগল হবেন না। হলফ করে বলতে পারি এতে কোনো সুফল আসবে না। বরং কাজের নিচে চাপা পড়ে মরবেন।

৫. কাজ ও সম্পর্কের সমন্বয় করুন। যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণই গল্পগুজব করে কাটান। শুধু কাজ নয়, সম্পর্কটাও জরুরি।

৬. জিহ্বাটাকে সামাল দিন। বলবেন ২০ শতাংশ, শুনবেন ৮০ শতাংশ। নীরবতার গুরু হোন।

৭. একদিনও চাকরি ছাড়া থাকবেন না। চাকরি হারালে বিনা বেতনে হলেও কোথাও কাজ করতে থাকুন। বসে থাকলেই সর্বনাশ ! অনেক কিছুর সঙ্গে নিজের দক্ষতা ও আত্মবিশ্বাস হারাবেন।

৮. আপনার প্রাপ্য সম্মানটুকু যে বস আপনাকে দিতে জানে না, সে যত বড় কুতুবই হোক, বুলেটেরও আগে তাকে ছেড়ে যান। নিজের যোগ্যতা ও ব্যক্তিত্বের অমর্যাদা হতে দেবেন না।

৯. নিজের ঢোলটা কাজে নামার আগে বেশি বাজান, কারণ মানুষ এটাই পছন্দ করে। তবে কাজের সময় কাজটাই করুন। কারণ, সফল না হলে পরে আবার ঢোলটা বাজাবেন কীভাবে !

১০. গুরু ধরুন। বিশ্বস্ত কোনো পরামর্শদাতার কথা মেনে চলুন।

 

তথ্যসূত্র : ব্লগার “ষড়ৈশ্বর্য মুহম্মদ”