প্রডাক্ট রেন্ডরিং কি ?
প্রডাক্ট রেন্ডরিং মুলত ইকমার্স সাইট গুলোর জন্যে বেশি প্রযোজ্য- কোন প্রোডাক্ট বা পন্যের একটি 3D মডেল বানিয়ে বিভিন্ন দিক থেকে রেন্ডর ইমেজ নেওয়া হয় যা একটি স্টুডিও তে লাইট সেটিং করে ক্যামেরার সাহায্যে ছবি তোলার চাইতে অনেক বেশি মান সম্পন্ন হয়ে থাকে।
প্রডাক্ট রেন্ডরিং এর জন্যে অবশ্যই একজন অভিজ্ঞ 3D মডেলার লাগবে জিনি 3D max, বা maya এই ধরনের সফটওয়্যার গুলোতে অভিজ্ঞ এবং একজন অভিজ্ঞ রেন্ডরার(জিনি রেন্ডরিং এর কাজ করেন) একই সাথে ভাল মানের কম্পিউটার লাগবে(বর্তমানের সাধারন কম্পিউটার দিয়েও কাজ চলবে)।
প্রডাক্ট রেন্ডরিং কেন ?
ইকমার্স সাইট গুলোতে যেকোন(বেশির ভাগ) পন্য বিক্রয়ের জন্যে ক্রেতাদের আকর্ষন করার মুল জিনিস হল সেই পন্যের ছবি বা ইমেজ।
আর যেকোন মানের ক্রেতা কোন কিছু কেনার চুড়ান্ত সিন্ধান্ত নেবার আগে পন্যটির বিষয়ে খুটিনাটি জানতে চায় বা দেখতে চায় এবং এই ক্ষেত্রে পন্যটি সম্পর্কে তড়িৎ ধারনার পাবার জন্যে একটি ভাল মানের ছবি বা ইমেজ অনেকাংশে আপনার পন্যের বিক্রি বাড়াতে সক্ষম তাতে কোন সন্দেহ নাই।
এজন্যে কোন ব্রান্ড তৈরী করার জন্যে প্রডাক্ট রেন্ডরিং হতে পারে আপনার ব্যবসার অনন্য একটি টুলস।
প্রডাক্ট রেন্ডর ছোট ইকমার্স এর জন্যে নয়
খোলাখুলি বলার জন্য দুঃখিত ! প্রডাক্ট রেন্ডর একটু ব্যায়বহুল
কারন
হিসেবে একজন অভিজ্ঞ 3D মডেলারে এর বেতন কমপক্ষে মাসিক ৩০ থেকে ৪০ হাজার এর
কম হবার কথা না এবং একজন অভিজ্ঞ রেন্ডরার এর বেতন ঠিক একই রকম।
ভাল করেলক্ষ্য করে দেখবেন বেশির ভাগ ব্রান্ড পন্যের ওয়েবসাইটে পন্যের অতন্ত্য নিখুত মানের ইমেজ যা বেশির ভাগই 3D মডেল বানিয়ে রেন্ডর করা।
ভাল মানের ব্রান্ড তৈরীতে এবং পন্যের বিক্রী বাড়াতে আপাত
প্রডাক্ট রেন্ডরিং অনন্য।
লিখেছেন- Nur Hasan
3D Art, Web, Marketing
Kento Sudios Ltd.
