“মাল্টি গ্রেইন আটা” নতুন একটি বিজনেস আইডিয়া !

0
1226

যারা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য উৎপাদন করে ব্যবসা করতে চান তাদের জন্যে একটি নতুন পণ্যের আইডিয়াঃ

“মাল্টি গ্রেইন আটা” উৎপাদন করে বিপনন করতে পারেন।

মাল্টি গ্রেইন আটা কি?

সাধারণত গমের আটার সাথে একটি নির্দিষ্ট রেশিওতে ভুট্টার আটা, সয়বিনের আটা, যবের আটা, ছোলার ডালের আটা ইত্যাদি মিশ্রিত করে মাল্টি গ্রেইন আটা তৈরী করতে হয়।

মাল্টি গ্রেইন আটার উপকারিতা?

প্রথমত, এটি খেতে খুবই সুস্বাদু। এতে অধিক ফাইবার, অধিক প্রোটিন, মিনারেলস এবং ভিটামিনস বিদ্যমান। স্যাচুরেটেড ফ্যাট এর পরিমান অনেক কম থাকে। এবং সঠিক পরিমানে কার্বোহাইড্রেড পাওয়া যায়।

এই আটা ডায়াবেটিস এবং ওবেসিটি রোগীদের জন্যে অত্যাধিক উপকারী। ডাইজেষ্ট হতে সময় নেয় ফলে সহজে ক্ষিদে পায় না। ওজন কমাতে সাহায্য করে। হজমের সমস্যা দূর করতে সাহায্য করে। পেট পরিস্কার রাখে এবং শরীরে বাড়তি কর্মশক্তি জোগায়।

আরো অনেক উপকারিতা আছে, বিস্তারিত জানতে পুষ্টি বিশেষজ্ঞ বা গুগল মামার সাথে যোগাযোগ করেন।

আমার জানা মতে বাংলাদেশে এখনো এই পণ্যটির উৎপাদন বা বাজারজাতকরণ শুরু হয়নি। তবে পার্শ্ববর্তী দেশসমূহ সহ উন্নতদেশগুলোতে এর ব্যাপক বাজার রয়েছে।

উৎপাদন, বাজারজাত এবং ব্যবসা শুরুর অন্যান্য খরচ?

এটা বর্তমানে আমার এনালাইসিস ল্যাব এ আছে। সম্পন্ন হলে শেয়ার করতে চেষ্টা করব ইনশাআল্লাহ।

-Sajjat Hossain