‘ট্রেড লাইসেন্সের আদ্যোপান্ত” শীর্ষক কর্মশালা

0
453

উদ্যোক্তার প্রথম দলিলই হলো ট্রেড লাইসেন্স। কেবল বৈধভাবে ব্যবসা পরিচালনা করা নয়, বরং বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য ট্রেড লাইসেন্স করা এবং সেটি নিয়মিত হালনাগাদ করা জরুরী। অনেকেই ট্রেড লাইসেন্সের বিষয়গুলো যথাযথভাবে না জানার ফলে অসুবিধার সম্মুখীন হোন। এই বিষয়টি সামনে রেখে আগামী ৮ সেপ্টেম্বর  রবিবার ”ট্রেড লাইসেন্সের আদ্যোপান্ত” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।
“চাকরী খুঁজব না, চাকরি দেব ” প্ল্যাটফর্ম ‘সাহসিকা’র উদ্যোগে এই আয়োজন।

তারিখ, স্থান ও সময়

তারিখ : ৮ সেপ্টেম্বর, রবিবার

সময় : বিকেল ৩-৫টা

স্থান : বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কার্যালয়, ২১০/২ এলিফেন্ট রোড ঢাকা

কাদের জন্য এই আয়োজন

এই আয়োজন কেবল নারীদের জন্য। যাদের উদ্যোগ আছে, নিয়মিত কাজ করছেন, ট্রেড লাইসেন্স করেছেন কিন্তু নিয়মিত হালনাগাদ করা হয়ে উঠে না। আবার যারা নতুন উদ্যোগ হাতে নিতে চান তারাও অংশ নিতে পারবেন।

রিসোর্স পার্সন

মোঃ আমিনুল ইসলাম , ফাউন্ডার ও সিইও শাহিন’স হেল্পলাইন ।

নিবন্ধন ফী ও জমা দেওয়ার নিয়ম

নিবন্ধন ফী – ১০০ টাকা।
নিবন্ধন ফী ০১৯২৪০১৬০৩৭ (মার্চ্যান্ট একাউন্টে) বিকাশ করতে হবে।

১ – এটি একটি মার্চ্যান্ট একাউন্ট। এজেন্টকে বলার সময় এটি বলতে হবে। এজেন্ট নম্বার ছাড়াও আরো দুইটি বিষয় জানতে চাইবে। Reference হিসাবে ‘নিজ উদ্যোগের সংক্ষিপ্ত নাম’ এবং Counter No হিসাবে 1 দিতে হবে। যারা নিজেদের কোন বিকাশ মোবাইল থেকে পাঠাবেন তারা Payment অপশনে গিয়ে টাকা পাঠালে এই অপশন পাবেন।
২. ট্রানজেকশন আইডিটা নিতে হবে।

এরপর নিবন্ধন করতে হবে –

https://forms.gle/gRy21XAWBzjVnzCZ9

আসন সংখ্যা – ১২