বাংলাদেশি রাইড শেয়ারিং স্টার্টআপ বিনিয়োগ পেল ৭লাখ ৫০হাজার ডলার

0
240
বাংলাদেশি রাইড শেয়ারিং স্টার্টআপ শাটল বিনিয়োগ পেল ৭লাখ ৫০কোটি ডলার
বাংলাদেশি রাইড শেয়ারিং স্টার্টআপ শাটল বিনিয়োগ পেল ৭লাখ ৫০কোটি ডলার

শাটল বাংলাদেশের একটি গণপরিবহন স্টার্ট আপ। এক্সিলারেটিং এশিয়া নামক অনুষ্ঠানে এটি ৭লাখ ৫০হাজার মার্কিন ডলার প্রাথমিক বিনিয়োগ হিসেবে সংগ্রহ করেছে।

এক্সিলারেটিং এশিয়া দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়ার স্টার্টআপ প্রোগ্রামগুলির একটি আঞ্চলিক নেটওয়ার্ক। এ প্রোগ্রামে নির্বাচিত স্টার্টআপগুলোকে প্রাথমিক পর্যায়ে উদ্যগী তহবিল (ভেঞ্চার ক্যাপিটাল) দিয়ে ব্যবসা বাড়াতে সহায়তা করে।

দেশ-বিদেশের অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের পাশাপাশি শিল্প বিশেষজ্ঞরা এই অনুষ্টানে বিনিয়োগ করার জন্যে অংশ নেন। বিনিয়োগকারীরা হলেন- রবি এক্সিয়াটা লিমিটেড (আর-ভেঞ্চার), ইমপ্যাক্ট কালেক্টিভ (দ্য ভেনচারস, দক্ষিণ কোরিয়া) এবং বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক (বিএএন)।

তাছাড়া শাটল পরবর্তীতে ‘বিনিয়োগ বৃদ্ধি’ থেকে সর্বোচ্চ এক লক্ষ ডলার পর্যন্ত ইমপ্যাক্ট রেডি ম্যাচিং তহবিল (আইআরএমএফ) পাবে। ইমপ্যাক্ট রেডি ম্যাচিং তহবিল একটি স্টার্ট আপের শুরুর পর্যায়ে প্রদান করা হয় যা অফেরতযোগ্য।

 

শাটল শীতাতপ নিয়ন্ত্রিত মিনিভ্যান সেবা প্রধান করে। এই মিনিভ্যানগুলোতে একসাথে ১০-১১ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। তবে তারা অন্যান্য রাইড শেয়ারিং কার থেকে এক-চতুর্থাংশ কম দামে সেবা প্রদান করে।

২০১৮ সালে শাটল তাদের যাত্রা শুরু করে। প্রথমদিকে মহিলাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের লক্ষ্য ছিল। এটি ঢাকায় মহিলা ব্যবহারকারীদের ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে শাটলের ২০ হাজার নিবন্ধিত গ্রাহক রয়েছে এবং তারা ১০ লাখেরও বেশি সফল যাত্রা সম্পন্ন করেছে।

২০২০ সাল থেকে তারা ‘শাটাল ফর বিজনেস’ নামে একটি সেবা অন্তর্ভুক্ত করে। কোভিট-১৯ লকডাউনের মধ্যে কর্মীদের অফিসে যাওয়া নিরাপদ ও ঝামেলামুক্ত করতে তারা এ সেবা চালু করে।

তথ্যসূত্র- টেক ইন এশিয়া