এসিআই মোটরস পাচ্ছে ৮৮ কোটি টাকা বিদেশী বিনিয়োগ

0
520
এসিআই মোটরস পাচ্ছে ৮৮ কোটি টাকা বিদেশী বিনিয়োগ
এসিআই মোটরস পাচ্ছে ৮৮ কোটি টাকা বিদেশী বিনিয়োগ

বিদেশী বিনিয়োগকারীরা এসিআই মোটরসে ৮৩.৯৯ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। এ টাকা সংস্থাটি তাদের ব্যবসা প্রসারের জন্যে ব্যবহার করবে।

বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এফএমও (একটি ডাচ বিনিয়োগ ব্যাংক), সিডিসি (কমনওয়েলথ ডেভলপমেন্ট কর্পোরেশন) এবং নরফান্ড। এই তিনটি প্রতিষ্ঠানই বাংলাদেশে পরিচালিত একাউন্ট থেকে এসিআই মোটরসের সীমিত অংশীদার হওয়ার জন্যে শেয়ার কিনে নিবে। এসিআই মোটরস প্রতি শেয়ার পিছু ৪৪০ টাকার প্রিমিয়ামে ১০০ টাকা মূল্যের ১৫.৫৫ লক্ষ শেয়ার ইস্যু করবে বলে জানায়।

এসিআই মোটরস এসি আই কোম্পানীর অধীনস্থ একটি সংস্থা। তারা গতকাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলেছেন, ‘এই বিনিয়োগের আয় ব্যবসায়িক বৃদ্ধির পাশাপাশি এসিআই মোটরস এর বিদ্যমান উত্পাদন সুবিধা সম্প্রসারণে ব্যবহার করা হবে।’

এছাড়া নতুন বিনিয়োগটি এসিআই মোটরসের শেয়ার হোল্ডিংকে ৫২.৭ শতাংশ থেকে ৪৬.৮ শতাংশে নামিয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।  

গতকাল এসিআইয়ের বিদেশী প্রিমিয়ার শেয়ার ২.৫১ শতাংশ বেড়ে ২৬৯ টাকা হয়েছিল। 

 

তথ্যসূত্র – দ্য ডেইলি স্টার