এবার ফেসবুকও ভ্যাট নিবন্ধন নিল বাংলাদেশে

0
506
এবার ফেসবুকও ভ্যাট নিবন্ধন নিল বাংলাদেশে
এবার ফেসবুকও ভ্যাট নিবন্ধন নিল বাংলাদেশে

গুগল ও আমাজনের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন করেছে। গত ১২ই জুন ফেসবুক বাংলাদেশে নিবন্ধন পেতে অনলাইনে আবেদন করে। ১৩ জুন ফেসবুককে বাংলাদেশে স্থায়ী অফিস খোলার বাধ্যবাধকতা ছাড়াই অনুমোদন দেয় ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট।

ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান তাদের আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করে এ নিবন্ধন নিয়েছে। এ তিনটি প্রতিষ্ঠান হল, ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড এবং ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড। প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচয় নম্বরের (বিআইএন) নিবন্ধন পেয়েছে, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ভ্যাট নিবন্ধন নেওয়ার সময় ফেসবুক তাদের ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স ও আয়-ব্যয়ের হিসাবের তথ্য জমা দেয়। দেশে ফেসবুকের পক্ষে ভ্যাট পরামর্শক হিসেবে কাজ করবে প্রাইস ওয়াটারহাউস কুপারস বাংলাদেশ। এখন থেকে ফেসবুক নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং বাংলাদেশ থেকে প্রাপ্ত রাজস্বতে ১৫% ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

 

তথ্যসূত্র –  দ্য বিজনেস স্ট্যান্ডার্ড