প্রস্তাবিত বাজেট এসএমই বান্ধব বলে ঘোষণা দিয়েছে এসএমই ফাউন্ডেশন

0
513
প্রস্তাবিত বাজেট এসএমই বান্ধব বলে ঘোষণা দিয়েছে এসএমই ফাউন্ডেশন
প্রস্তাবিত বাজেট এসএমই বান্ধব বলে ঘোষণা দিয়েছে এসএমই ফাউন্ডেশন

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ১৪টি এসএমইবান্ধব প্রস্তাব গ্রহণ করেছেন মাননীয় অর্থমন্ত্রী। এজন্যে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান। তিনি জানান, বাজেট পাসের আগে বিবেচনার জন্য আরো কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডের নিকট পাঠানো হবে। ২০ জুন ২০২১ সকাল ১১টায় অনলাইনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগের ফলে এসএমই খাতের উন্নয়নের সরকারের নজর আগের যে কোন সময়ের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পক্ষে কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে ওঠা সহজতর হচ্ছে।

 

এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেরিত প্রস্তাবনাসমূহের মধ্যে যে ১৪টি আংশিক বা, সম্পূর্ণরূপে গৃহীত হয়েছে তা হল –

১. স্বল্পমূল্যে কৃষিজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের জন্য কৃষি খাতের আধুনিকায়নের লক্ষ্যে কৃষি উপকরণ: উইনার (নিড়ানী) ও উইনোয়ার (ঝাড়াইকল) এর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান

২. থ্রেসার মেশিন, পাওয়ার রিপার, পাওয়ার টিলার, অপারেটেড সিডার, কম্বাইন হারভেস্টার, রোটারী টিলার, উইনার (নিড়ানী) ও উইনোয়ার (ঝাড়াইকল) ইত্যাদির উপর আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতি

৩. নন-লিস্টেড কোম্পানিসমূহের ক্ষেত্রে কর্পোরেট কর হার ৩২.৫% থেকে হ্রাস করে ৩০% করা [

৪. দেশে উৎপাদিত সকল প্রকার ফল ও শাক-সবজি প্রসেসিং শিল্প ও কৃষিযন্ত্র উৎপাদনকারী শিল্পের জন্য দশ বছরের করমুক্ত সুবিধা

৫. বাংলাদেশের শিল্পোদ্যোক্তাদের শিল্পের কাঁচামাল/উপকরণ আমদানির ক্ষেত্রে আগাম কর ৪% থেকে হ্রাস করে ৩ শতাংশ করা

৬. হাল্কা প্রকৌশল শিল্পের পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে দশ বছর মেয়াদী কর অব্যাহতি 

৭. হাল্কা প্রকৌশল শিল্প বিকাশের লক্ষ্যে স্থানীয়ভাবে মূলধনী যন্ত্রপাতি উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি প্রদানের বিধান সহজীকরণ

৮. স্পিনিং মিলে ব্যবহৃত পেপার কোনের উপর বিদ্যমান মূল্য সংযোজন কর ১৫% থেকে কমিয়ে ৫% করা

৯. কৃষি আধুনিকায়নের লক্ষ্যে কৃষি উপকরণ আমদনিতে প্রযোজ্য আমদানি শুল্ক হ্রাস এবং কৃষি যন্ত্রপাতি উৎপাদন সুসংহত করতে সুরক্ষা প্রদান করা

১০. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিরক্ষণে এসএমই কর্তৃক তৈরিকৃত কিছু পণ্য (Finished Product) আমদানিতে প্রযোজ্য শুল্ক কর বৃদ্ধি

১১. মুড়ির স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান

১২. এসএমই খাত এবং নারীর উন্নয়নে এসএমই খাতের নারী-উদ্যোক্তাগণের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসায়ের মোট টার্নওভারের ৭০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত রাখা। উল্লেখ্য, এর ফলে নারী-উদ্যোক্তাগণ ও এসএমই খাত উভয়ই উপকৃত

১৩. কাগজ শিল্পের কাঁচামাল (coated paper) আমদানিতে রেয়াতি সুবিধা

১৪. মোটরসাইকেল শিল্পের কিছু যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান।

 

এছাড়াও আরো কয়েকটি প্রস্তাব আগামী অর্থ বছরের জন্য বিচেনার জন্য পুন:রায় প্রেরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। সেগুলি দুই-এক দিনের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের নিকট প্রেরণ করা হবে।

তথ্যসূত্রক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)