উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হল জাতীয় এসএমই পণ্য মেলা

0
514

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাতের পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ করার উদ্দেশ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে নবম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১। শতভাগ দেশি পণ্যের এই মেলায় উদ্যোক্তাদের ৩২৫টি স্টল রয়েছে। যেখানে উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রয় ও প্রদর্শন করবেন। জানা গেছে, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ষাট শতাংশই নারী। মেলা চলবে আগামী ১২ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

৫ নভেম্বর রোববার মেলার নবম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২১ বিজয়ী ৪ জন উদ্যোক্তার হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেওয়া হচ্ছে।

গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সংবাদ সম্মেলনে জানান- এসএমই উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন, ক্লাস্টার উন্নয়নের ওপর ৪টি সেমিনার আয়োজন করা হয়েছে।  প্রথম সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায়। ‘সমন্বিত উন্নয়ন নিশ্চিতকল্পে এসএমই ক্লাস্টারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। একইদিন বিকাল ৩টায় ‘কোভিড-১৯ প্রেক্ষাপটে এসএমই পণ্যের বাজার সংযোগ: নারী-উদ্যোক্তা প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ।

এরপর ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ‘পোস্ট কোভিড-১০ ফাইন্যান্সিং ম্যাকানিজম ফর এসএমই’স: চ্যালেঞ্জ অ্যান্ড রিডনেস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বেলা ৩টায় ‘৪র্থ শিল্প বিপ্লব: এসএমই’দের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এছাড়া ১২ ডিসেম্বর সকাল ১০টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

এসএমই উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসারে ২০১২ সাল থেকে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করছে এসএমই ফাউন্ডেশন। অষ্টম জাতীয় এসএমই পণ্য মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা প্রায় ২১ কোটি ৮৮ লাখ টাকার পণ্য বিক্রয় করেছেন। ক্রয়াদেশ পেয়েছেন প্রায় সাড়ে ৩৬ কোটি টাকার।