প্রতিবছর ১৯শে নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস। আমরা ‘চাকরি খুঁজব না চাকরি দেব’, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগ ও সাহসিকা-এর আয়োজনে “আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২২” উদ্যাপন করতে যাচ্ছি।
আগামী ১৯ নভেম্বর, শনিবার বিকেল ৪টায় ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং-এর রুফটপ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২২ উদযাপিত হবে। যেখানে নারী উদ্যোক্তা ও উদ্যোক্তা হতে ইচ্ছুক নারীরা অংশগ্রহণ করবেন।
যে কোন নারী উদ্যোক্তা উৎসবে যুক্ত হতে পারবেন তবে নিবন্ধন করে আসতে হবে। নিবন্ধন লিংক (এখানে ক্লিক করুন)।
আয়োজনে লোগো পার্টনার হিসেবে যুক্ত হতে চাইলে events@bdosn.org এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।



