বাংলা একাডেমিতে চার দিনব্যাপী মেলার উদ্বোধন

0
228

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা ২০২৫। রাজধানী ঢাকার বাংলা একডেমিতে বসেছে এই মেলা।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ (বৃহস্পতিবার) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আজ থেকে শুরু হওয়া এই প্রদর্শনী মেলা চলবে রোববার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। এখানে নারী উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে পারছেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের স্টল থেকে তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম জানতে পারছেন দর্শনার্থীরা।

মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ৪৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় আগত দর্শনার্থীরা এসএমই খাত সম্পর্কিত পণ্য ও সেবার বিস্তারিত তথ্য জানার সুযোগ পাচ্ছেন।

মেলায় অংশগ্রহণকারী ৬৮ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। এ ছাড়া মেলার প্রথম দিন একটি, দ্বিতীয় দিন দুটি সেমিনারের আয়োজনও আছে।

চার দিনব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।