উদ্যোক্তাদের মিলনমেলা ‘উদ্যোক্তা আড্ডা’ অনুষ্ঠিত

0
440

“চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ও জমজমাট ‘উদ্যোক্তা আড্ডা’।

রাজধানীর ধানমন্ডির বিডিওএসএন কার্যালয়ে গত ১৪ মে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত এই আড্ডা ছিল উদ্যোক্তাদের নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক শেখার এক চমৎকার আয়োজন।
আড্ডায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ উদ্যোক্তা যাত্রার চ্যালেঞ্জ, সাফল্য ও শিক্ষা বিনিময় করেন। আলোচনায় উঠে আসে উদ্যোক্তা হিসেবে শুরুর সময়কার বিভিন্ন বিষয়, ব্যবসার পরিচালনাভিত্তিক অভিজ্ঞতা, মার্কেটিং কৌশল এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নানা দিক।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের পারস্পরিক পরিচিতি পর্ব। এতে প্রত্যেকে নিজের কাজ, পণ্য বা সেবার কথা তুলে ধরেন। কেউ কেউ নিজেদের অভিজ্ঞতা থেকে অন্যদের জন্য মূল্যবান পরামর্শ দেন।

এই আয়োজন উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং সবার জন্য একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি করে।

উদ্যোক্তা আড্ডায় উপস্থিত ছিলেন চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের উদ্যোক্তা ও মেন্টর মুনির হাসান, মেন্টর ও এফএম প্ল্যাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো: গাজী তৌহীদুর রহমান, মেন্টর ও বিডিপ্রেনরের ফাউন্ডার সাজ্জাত হোসাইন, চাকরি খঁজব না চাকরি দেব গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ, উদ্যোক্তা আরিফুল ইসলাম, তাহমীনা শৈলী, ইঞ্জি. পারভিন আক্তার ময়ন, আব্দুল্লাহ আল মামুন, ফারহানা মুনমুন, জান্নাত সুলতানা, তাবাস্সুম জাহান, ফরিদা ইয়াসমিন বীথি, খালেদা আক্তার জিপসি, শিউলী আক্তার, নাসির খান সৈকত, হাফসা মোসলেম, আসমা উল হোসনা, সাদিয়া ফারহানা, শাহিনা আক্তার ও জান্নাতুল মিশু প্রমুখ।

আয়োজকেরা জানান, উদ্যোক্তাদের জন্য এমন আড্ডা নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে করে উদ্যোক্তারা একে অপরের পাশে থাকতে পারেন এবং নতুন উদ্যোক্তারা আরও বেশি অনুপ্রাণিত হন নিজেদের স্বপ্নপূরণে।