২৭ জুন প্রতিবছর মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগ (MSME) দিবস হিসেবে পালিত হয়। নানা ভাবে এই দিবসটি উদযাপিত হয়ে থাকে। ২০২০ সাল থেকে নবীন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘চাকরি খুজব না চাকরি দেব” তিনদিনের অনুষ্ঠান মালায় এটি পালন করে থাকে।
চলতি বছরের আয়োজন শুরু হবে আজকে থেকে। এবারের আয়োজনে রয়েছে –
২৬ জুন, বিকেল ৪টা : ব্যবসার জন্য হোয়াটসএপ শীর্ষক আলোচনা। মূল আলোচনা করবেন এসএসএল ওয়্যারলেসের হেড অব ডিজিটাল রুহুল আমিন রনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম বিশ্বজুড়ে ব্যবসার জন্য ব্যবহৃত হতে শুরু করেছে। বাংলাদেশেও কেউ কেউ করছেন। এ নিয়ে জুম প্ল্যাটফর্মে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
২৭ জুন, রাত ৯টা : এমএসএমই দিবস উদযাপন – উদ্যোক্তাদের নিয়ে দিবস উদযাপনের লাইভ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন রেনে বাংলাদেশের প্রতিষ্ঠাতা সানজানা জামান, এমরাজিনা টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, ক্রিয়েটিভ সফটের সিইও নাহিদা জাহান, টেকনেক্সটের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক, ভাইপার লেদারের প্রতিষ্ঠাতা এস এম মোস্তাফিজুর রহমান বায়েজিদ এবং স্কিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এম শাহাদত হোসাইন রিয়াদ। সঞ্চালনা করবেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।
২৮ জুন রাত ৯টা : কোভিড মোকাবেলা ও উদ্যোক্তাদের তহবিল প্রাপ্তি বিষয়ক আলোচনা। আলোচক হিসেবে থাকবেন লাইট ক্যাসল পার্টনারের পরিচালক শওকত হোসেন, এম এম প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান ও ডব্লিউপিডেভেলপরারের প্রতিস্ঠাতা ও এনজেল বিনিয়োগকারী এম আসিফ রহমান। সঞ্চালনা করবেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।
২৭ ও ২৮ তারিখের আয়োজন ফেসবুকে লাইভ করা হবে। ২৬ তারিখের আয়োজন কেবল যারা নিবন্ধন করেছেন তাদের জন্য।
