১.৬২ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেল শপআপ

3
527

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কাজ করেন সহ-প্রতিষ্ঠাতা সিফাত সারোয়ার ও  তাঁর শপআপ। সম্প্রতি তারা অমিডাইয়ার নেটওয়ার্কের মাধ্যমে ১.৬২ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছেন বলে নেটওয়ার্কের ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা গেছে। অমিডাইয়ার নেটওয়ার্ক একদল এনজেল বিনিযোগকারীর নেটওয়ার্ক যারা ফেসবুক, গুগল, অ্যামাজন, গ্র্যাবসহ বিভিন্ন গ্লোবাল উদ্যোগে বিনিয়োগ করেন। ওয়েবসাইটে শপআপের প্রধান নির্বাহী কর্মকর্তা আফীফ জামানকে উদ্বৃত করা হয়েছে। তিনি সেখানে বলেছেন – বাংলাদেশে অনেক উদ্যোক্তা রয়েছে যাদের বার্ষিক টার্ণওভার ২০,০০০ ডলারেরও কম। ফলে তারা সে অর্থে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের আওতায় আসেন না”। শপআপের নিজস্ব উদ্ভাবন তাদেরকে কেবল ঋণের আওতাতেই আনেনি, বরং তাদের ব্যবসাকেও একটি স্থিরতাও দিয়েছে। তবে, শপআপ নিজেরা ঋণ বিতরণ করে না। বিভিন্ন ব্যাংকের সঙ্গে ঋণগ্রহীতাদের সম্পর্ক স্থাপন ও সম্পর্ক উন্নয়নে কাজ করে। এরই মধ্যে তারা আর্থিক প্রতিষ্ঠানকে বড়ো অঙ্কের ঋণ বিতরণে সাহায্য করেছে।   এদের বেশিরভাগই অতি ক্ষুদ্র উদ্যোক্তা। শপআপের সহ-প্রতিষ্ঠাতা সিফাত সারোয়ার বলেছেন, তারা ২৫ হাজার টাকা ঋণ পেতেও উদ্যোক্তাদের সহায়তা করেন।
শপআপ থেকে ঋণ নিয়েছেন ফিনারির দ্যা চিং চিং। এই ঋণের কারণে তার পক্ষে পাইকারি দরে যেমন কাঁচামাল কেনা সহজ হয়েছে তেমনি পণ্যের মজুদও সম্ভব হচ্ছে। আগের তুলনায় অনেক স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছেন বলে জানান এই উদ্যোক্তা।


আগামী ১৬-১৭ নভেম্বর মাইডাসে শপআপের উদ্যোগে ই-লোন মেলার আয়োজন করা হয়েছে। এখানে তাঁদের ঋণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন সিফাত সারোয়ার। এ মেলা সবার জন্য উন্মুক্ত।

 

 

3 COMMENTS

    • ১৬-১৭ নভেম্বর ঢাকায় একটি ইলোন মেলা হবে। এটি হবে ধানমন্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারে। আপিন সেখানে যোগ দিলে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদনও করতে পারবেন।

  1. […] ই-লোন মেলা শুরু হয়েছে উদ্যোক্তা সপ্তাহ উদযাপন : পিটিআরসিতে আলোচনা সুমন হোসেন ও তার বিসমিল্লাহ স্টোর সামিয়া-নবনীতার গ্রাম্পি ফিশ – মাছ নয়, টি-শার্টে ভালবাসা ১.৬২ মিলিয়ন ডলারের বিনিয়োগ পেল শপআপ […]

Comments are closed.