ম্মানিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম । আজ আমি আপনাদের জানাবো টি -শার্ট এর জন্য কতটুকু ফেব্রিক দরকার ও তাঁর দাম বের করার পদ্ধতি ।
আশা করি আমার এই পোষ্ট টি যারা টি-শার্ট ব্যাবসা করছেন /করবেন আপনাদের প্রয়োজনে আসবে ।
All Measurement are in CM
মনে করি গার্মেন্টস এর সাইজ এস
বডি লেনথ – ৬৬ সিএম + বটম হেম ৩ সি এম + সোল্ডার ১ সিএম
= ৭০ সিএম = ২৭.৫৬ ইঞ্চি ( ২.৫৬ এই এম = ১ ইঞ্চি )
১/২ চেষ্ট – ৪৮ সিএম + সাইড ৩ সিএম = ৫১ সি এম = ২০ ইঞ্চি
১/২ আর্মহোল ল ঃ ২১ সিএম + এ্যালাউন্স ২ সিএম = ২৩ সি এম
ফুল আর্মহোল ল ঃ ২৩ সি এম X ২ = ৪৬ সি এম = ১৮ ইঞ্চি
বডি ফেব্রিক ক ঃ বডি লেনথ X চেস্ট X ২ = ২৭.৫৬ X ২০X২ = ১১০২ বর্গইঞ্চি
স্লিভ ফেব্রিক ক ঃ স্লিভ লেনথ X আর্মহোল X ২ = ১০X ১৮ X ২ = ৩৬০ বর্গ ইঞ্চি
মোট ফেব্রিক কনশাম্পশন
বডি ফেব্রিক + স্লিভ ফেব্রিক / ফেব্রিক উইডথ + ওয়েস্টেজ ৭% (
= ১১০২ + ৩৬০ / ৬০ ইঞ্চি + ৭%
= ২৪ ইঞ্চি + ৭% ওয়েস্টেজ
=২৫.৬৮ ইঞ্চি / ৩৬ ( ৩৬ ইঞ্চি = ১ গজ )
=০.৭১ X ১২ ( ১ ডজন = ১২ পিচ গার্মেন্টস )
= ৮.৫৬ গজ
সুতরাং প্রতি ডজনের জন্য ৮.৫৬ গজ কাপড়ের প্রয়োজন ।
গজকে কেজিতে রুপান্তর করার নিয়ম
মনে করি কাপড়ের ওজন = ১৮০ গ্রাম/ স্কয়ার মিটার
কাপড়ের পরিমান =৮.৫৬ গজ
সুত্র — মার্কার লেনথ (৮.৫৬ X ৩৬ ইঞ্চি ) ফেব্রিক উইডথ (৬০) ফেব্রিক ওয়েট (১৮০ গ্রাম) /১৫৫০/১০০০
= ২.১৫ কেজি ( প্রতি ডজনের জন্য )
মনে করে ফেব্রিক কেজি ৩০০ টাকা
২.১৫ কেজির মুল্য = ৩০০X ২.১৫ = ৬৪৫ টাকা
৬৪৫ / ১২ ( একটির দাম বের করতে ) = ৫৩ টাকা
এর পরে আরেক দিন লিখবো সুইং কস্ট নিয়ে ।
আপনাদের সকলকে ধন্যবাদ ।
লিখেছেন- Raihan Arifin
