সাশ্রয়ী অনলাইন পেমেন্ট গেটওয়ে

0
1051

বাংলাদেশে ই-কমার্স ব্যাবসা বিকাশে এখনো পর্যন্ত বাধা হয়ে আছে আনলাইন পেমেন্ট সিস্টেম। সাধ্যের মধ্যে একটি অনলাইন পেমেন্ট সিস্টেম না থাকার কারনে বিকাশিত হতে পারছে না অনলাইনে কেনাকাটা। এই মুহূর্তে দেশে ২ টি আনলাইন পেমেন্ট গেটওয়ে আছে – একটি ডাচ-বাংলা ব্যাংকের, অন্যটি ব্র্যাক ব্যাংকের। ডাচ-বাংলার গেটওয়ের মাধ্যমে তাদের নিজস্ব নেক্সাস কার্ড এবং সেই সাথে মাস্টারকার্ড ও ভিসা কার্ড দিয়ে পেমেন্ট নেয়া যায়। ব্র্যাক ব্যাংকের গেটওয়ে দিয়েও তাদের নিজস্ব কার্ড এবং ভিসা+মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট নেয়া যায়। কিন্তু ব্যাংক দুটো নিজেরা সরাসরি মার্চেন্টদের পেমেন্ট গেটওয়েটি ব্যবহার করতে না দিয়ে বরং তাদের মনোনিত এজেন্ট “এসএসএল কমার্জ” নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবাটি নিতে উৎসাহিত করে।

এসএসএল কমার্জ এই সুযোগটির পুরোপুরি সদ্ব্যবহার করে। তারা এমনিতেই ফি নেয় অতি উচ্চ মাত্রায়। শুধু মাত্র রেজিষ্ট্রেশন বাবদই তারা নেয় ২০,০০০ টাকা। সেই সাথে প্রতি মাসে তাদের দিতে হয় ২,০০০ টাকা মেইন্টেনেন্স ফি, সেটা গেটওয়ের মাধ্যমে ট্রান্সেকমন হোক আর না হোক। সেই সাথে তারা ভেরিসাইনের ডিলার হওয়ার কারনে ভুল বুঝিয়ে কাস্টমারকে একটি করে এসএসএল সার্টিফিকেট নিতে বাধ্য করে, যার জন্য আমার কাছে তারা বার্ষিক ফি চেয়েছিল ৪৫,০০০ টাকা। অথচ অনলাইনে পেমেন্ট নিতে গেলে কোন সাইটের নিজস্ব এসএসএল সার্টফিকেট থাকার কোনই প্রয়োজন নেই। কারন লেনদেনের কোন স্পর্শকাতর তথ্য ঐ সাইট গ্রহণ করছে না। সাইটটি পেমেন্ট নেযার সময় কাস্টমারকে পেমেন্ট গেটওয়ে প্রোভাইডারের সাইটে রিডিরেক্ট করে, সেখানে লেনদেন সম্পন্ন হয়, এবং কাস্টমারকে আবার সাইটে ফিরিয়ে আনা হয়।

এই মনোপলি ব্যবসার কারনে একজন ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে সম্ভব হয় না অনলাইনে পেমেন্ট নেয়া। কারন এটি অতি মাত্রায় ব্যয়বহুল হয়ে পড়ে। একটি সাইটে হয়ত ৬ মাসে একটি পেমেন্ট নেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু তার জন্য কোন ভাবেই ১২,০০০ টাকা সার্ভিস চার্জ দেয়া যুক্তিসঙ্গত হয় না। এই সব সমস্যার কারনে আমি নিজে বেশ কয়েকটি আইডিয়া নিয়ে কাজ করার পরেও মাঝ রাস্তায় থামিয়ে দিতে বাধ্য হই। অবশেষে কয়েকদিন আগে আমার ট্যুরিজম সাইটে অনলাইনে একটি পেমেন্ট নিতে না পারার কারনে কাস্টমার হারানোর পর নতুন করে এই বিষয়ে আবার খোঁজ নিতে শুরু করি। এবার এসএসএল কমার্স ছাড়াও আরো কিছু সার্ভিস প্রোভাইডার খুঁজে পাওয়া যায়, কিন্তু ফি এর বেলায় অবস্থা একই। সবাই একটি বিশাল রেজিষ্ট্রেশন ফি এবং মাসিক চার্জ দাবি করে। সেই সাথে ব্যাংকের কমিশনতো আছেই, যা ভিসা/মাস্টার কার্ডের জন্য ট্রান্জেকশনের ৪%; এদের কেউ কেউ এসএসএর কমার্সের চেয়েও এক কাঠি সরেস!

অবশেষে একটি নতুন সার্ভিস প্রোভাইডার খুঁজে পাই যারা এই সার্ভিসটি কয়েকটি প্যাকেজে ভাগ করেছে। এর মধ্যে সর্বনিম্নটির জন্য রেজষ্ট্রেশন চার্জ ৫,০০০ টাকা এবং কোন মাসিক চার্জ নেই। কিন্তু লেনদেনের থেকে তারা নিবে ৬.৫%; এই প্যাকেজটি মন্দের ভাল এটাই, যাদের লেনদেন একদমই কম হবে, তারা এটি পরীক্ষামূলকভাবে নিতে পারে। পরে লেনদেন বেশী হলে অন্য প্যাকেজে ট্রান্সফার করা যায়, যেখানে কমিশনটা ব্যাংকের আসল ৪% এ নেমে আসে, কিন্তু তারা একটি মাসিক চার্জ বসায়। যারা এখনো একটি গ্রহনযোগ্য এবং সাশ্রয়ী অনলাইন গেটওয়ে খুঁজছেন, আশা করি তারা এই প্রাকেজটি দিয়ে আপনাদের সাইটে পেমেন্ট নেয়া শুরু করতে পারবেন, যা আমি করার সিদ্বান্ত নিয়েছি।