Home খবর শাহিন’স হেল্পলাইন এবং ইবিএল এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

শাহিন’স হেল্পলাইন এবং ইবিএল এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

শাহিন’স হেল্পলাইন এবং ইবিএল এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

০৮ই ডিসেম্বর ২০১৮ইং তারিখে, বিকাল ৪:০০টায়, ইবিএল উইমেন ব্যাংকিং এবং শাহিন’স হেল্পলাইন এর মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় । এই সমঝোতা স্বারক স্বাক্ষর এর ভিত্তিতে শাহিন’স হেল্পলাইন ইবিএল উইমেন ব্যাংকিং এর সেবা গ্রহীতাদের ব্যবসায়ীক কাগজপত্র তৈরীর ক্ষেত্রে সহযোগীতা প্রদান করবেন ।  

সমঝোতা স্বারক অনুষ্ঠানে ইবিএল ব্যাংক এর পক্ষে উপস্থিত ছিলেন মি: খোরশেদ আনোয়ার, হেড অফ রিটেইল ব্যাংকিং এবং মি: সৈয়দ জুলকারনাইন, হেড অফ লাইয়াবিলিটি এন্ড ওয়েল্থ ম্যানেজমেন্ট এবং শাহিন’স হেল্পলাইন এর পক্ষে উপস্থিথ ছিলেন মো: আমিনুল ইসলাম, ফাউন্ডার এবং সিইও, গোলাম আম্বিয়া, ম্যানেজার অপারেশন ।

এছাড়াও উক্ত অনুষ্ঠোনে ইবিএল ব্যাংক এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।