Home কর্মসূচি উদ্যোক্তা হাট বাচ্চার মেধা বিকাশে খেলনা নিয়ে এলো ‘অদ্ভুত’

বাচ্চার মেধা বিকাশে খেলনা নিয়ে এলো ‘অদ্ভুত’

0
বাচ্চার মেধা বিকাশে খেলনা নিয়ে এলো ‘অদ্ভুত’

আপনার আদরের সন্তানের জন্য থাকছে তার প্রয়োজনীয় সকল প্রডাক্ট এবং নতুন নতুন খেলনা। বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটে এরকম খেলনাতে থাকবে আমাদের বিশেষ প্রচেষ্টা।

ব্যাবসা টি যেমন আমাদের মুল লক্ষ তেমনি আমাদের একটি সুপ্ত লক্ষ হচ্ছে আপনার বাচ্চা টেকি-ডিভাইস আসক্তি থেকে নিজেকে কিছুটা হলেও বিরত রাখবে। এবং আমাদের ইন্টারেক্টিভ খেলনাগুলো বাচ্চার মেধার বিকাশ ঘটাবে, তার ভিতরে এনে দিবে একাগ্রতা।

আমাদের উদ্যোগের নাম ‘অদ্ভুত’ তাই আমরা ৮০/৯০ দশকের খেলনা গুলো সংগ্রহ ও বিক্রি করার একটি প্রয়াস হাতে নিয়েছি। এর মধ্যে আছে – পৃথিবি ভ্রমণ লুডু, টিনের সলতা দেয়া পিস্তল (যদিও আমাদের প্রোডাক্ট লাইনে কোন আগ্নেয়াস্ত্র বা এর মত দেখায় এমন খেলনা রাখি না।), মাটির নকশা তোলা হাঁড়িপাতিল ইত্যাদি আরও কিছু।

প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এ বিবিএ ও এমবিএ শেষ করে চার বছর জব করার পরে বুঝলাম আমার জন্য জব নয়। যেহেতু মার্কেটিং এর ছাত্র তাই স্বপ্ন ছিল নিজের একটা ব্র্যান্ড গড়ে তুলবো। সেই স্বপ্নের নাম হচ্ছে “Odbhut – The shopping wonder”