Home সর্বশেষ আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ড নিয়ে মেডিএইডার

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ড নিয়ে মেডিএইডার

আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ড নিয়ে মেডিএইডার

বিশ্বমানের স্বাস্থ্যসেবা এই দেশের মানুষের হাতের নাগালে পৌছে দেবার জন্য  বিশ্বজুড়ে হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে নিরলসভাবে কাজ করছে মেডিক্যাল ট্যুরিজমে ক্রমবর্ধমান বিশ্বস্ত প্রতিষ্ঠান মেডিএইডার (www.mediaider.com)।

সাধারন মানুষকে স্বাস্থ্যসচেতন ও নিজস্ব সেবার আপডেট সম্পর্কে জানাতে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ডের উদ্বোধন করেছে মেডিকেল ট্যুরিজমভিত্তিক প্রতিষ্ঠান মেডিএইডার। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস অডিটোরিয়ামে এ কার্ডের উদ্বোধন করা হয়।

 

এই ইন্টারন্যাশনাল হেলথ কার্ডের মাধ্যমে যে কেউ ভারত, থাইল্যান্ড, শ্রীলংকা, জার্মানি এবং তুরস্কের ১১,২৫০ টি হাসপাতালের সঠিক চিকিৎসাসেবা নিতে পারবেন। দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস থেকে শুরু করে যাতায়াত, আবাসন, চিকিৎসা এবং ওষুধ সবকিছুতেই মেডিএইডার টিম সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশে মেডিএইডার এবং ভারতের ভিবি হেলথের উদ্যোগ কিউরমার্টের সাথে যৌথভাবে এই সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মতভাবে পানীয় পান করার ওপর একটি সেমিনার আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। তিনি বলেন, যাদের বিদেশে পরিচিত চিকিৎসক নেই, তাদের মেডিএইড চিকিৎসক বন্ধু হয়ে সঠিক চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে।

ভিবি হেলথের গ্লোবাল বিজনেস পরিচালক রাঘবেন্দ্র প্রসাদ বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান কিছু কিছু ক্ষেত্রে এখানকার চিকিৎসকদেরও দ্বিতীয় মতামত সম্পর্কে জানার প্রয়োজন হয়। তাঁরা এমন একটি স্বাস্থ্যসেবার মডেল তৈরি করেছেন যার মাধ্যমে এদেশের চিকিৎসকরা চাইলেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অন্যান্য দেশের চিকিৎসকের মতামত নিতে পারবেন।

সারাবিশ্বের ৩০০০ বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবায় যুক্ত থাকবেন। এছাড়া ভিবি এইড প্রোগ্রামের আওতায় সুবিধাবঞ্চিত রোগীরা পেতে পারেন ১০০ স্বেচ্ছাসেবীদের সাহায্য।

মেডিএইডার চেয়ারম্যান শায়ের হাসান জানান বাংলাদেশের স্বাস্থ্যসেবা সেক্টরের সমস্যা সমাধানে প্রচুর পরিমাণে লাভজনক ও অলাভজনকের প্রাতিষ্ঠানিক উদ্যোগের দরকার। মেডিএইডার রোগীদেরকে দেশে এবং বিদেশে সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবার সঙ্গে সংযুক্ত করার কাজ করে যাবে।

অনুষ্ঠানে মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমেদ এবং বিশিষ্ট প্রশিক্ষক ও লেখক রাজিব আহমেদ বক্তব্য প্রদান করেন।