আগ্রহ, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করলে এগিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে মানুষের আয়ু বেড়েছে। অন্যদিকে ঢাকাসহ বিভিন্ন শহরে মানুষের পথে পথে অপেক্ষার পালাও বেড়েছে। এ কারনে ফিজিওথেরাপির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। দেশে ফিজিওথেরাপির ডিগ্রী নেওয়া যায়। ফিজিওথেরাপিস্ট রা ইচ্ছে করলে নিজেদের উদ্যোগ নিতে পারে। বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ উপলক্ষে শুক্রবার ১৬ নভেম্বর এক সভায় এসব নিয়ে আলোচনা হয়েছে। ফিজিক্যাল থেরাপি এন্ড রিহেবিলিটেশন সেন্টারের (পিটিআরসি) উত্তরা কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়।
একজন ফিজিওথেরাপি চিকিৎসক হিসাবে কিভাবে একটি সেন্টার পরিচালনা করা যায়, প্রয়োজনীয় কাগজপত্র,ব্যাঙ্ক লোন ও মূলধন সংগ্রহ এবং সেন্টার চালিয়ে নেওয়ার নানা দিক নিয়ে মূল আলোচনা করেন পিটিআরসি প্রতিষ্ঠাতা উম্মে শায়লা রুমকী। তিনি আগ্রহী ফিজিওথেরাপিস্টদের উদ্যোগকে সহায়তা করারও প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য যে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পঙ্গু হাসপাতালে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি করানো হয়। চার বছর এবং এক বছর ইন্টার্নশীপ। বেসরকারি ভাবে সিআরপি, গণ বিশ্ববিদ্যালয়, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স,সাইক ইনস্টিটিউট সহ আরো অনেক প্রতিষ্ঠানে ডিগ্রী করা যায়।এছাড়া উদ্যোক্তাদের জন্য মাইডাস, ট্রাস্ট ব্যাংক ও অন্যান্য ব্যাংক ঋণের ব্যবস্থাও করে থাকে।
আয়োজনে মোট ১৮ জন ফিজিও অংশ নিয়েছেন।

http://m.prothom-alo.com/economy/article/1334311/গ্রামে-এক-তরুণের-ভাগ্যবদলের-গল্প
Comments are closed.