উদ্যোক্তা সম্মাননা পেল ডায়না হোস্ট লিমিটেড

0
586

খান মোহাম্মদ নকীব এর হাত ধরে হাটি-হাটি পা পা করে ডায়না হোস্ট লিমিটেড ২০১৬ সালে যাত্রা শুরু করে।

ডায়না হোষ্ট লিমিটেড মূলত ওয়েব সার্ভিস ভিত্তিক সেবা প্রদান করে যার মধ্যে রয়েছে ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং সার্ভিস, ওয়েব সার্ভার সার্ভিস, বিজনেস মেইল সল্যুশন, জিসুইট সল্যুশন, ডেডিকেটেড সার্ভার সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইমেইল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সার্ভিস সমূহ । এছাড়াও ২৪ ঘণ্টা গ্রাহক সেবা পাওয়া যায়।

ডায়নাহোস্ট বর্তমানে অ্যাপনিক, বেসিস, ই-ক্যাব ও বাক্কো এর মেম্বার। দিন রাত ২৪ ঘণ্টা লাইভ চ্যাট, ফোন কল, টিকেটিং ও ই-মেইল এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে।

একটি গ্রাহকনির্ভর, বিশ্বাসযোগ্য এবং সাধ্যের মধ্যে ওয়েব হোস্টিং পরিষেবা প্রদানকারি কোম্পানি হিসেবে ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছে ডায়নাহোস্ট । বর্তমানে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, বেলজিয়াম, চায়না, জার্মানি সহ বিশ্বের আরও ৯০টিরও বেশি দেশে ৩২০০০ হাজারের বেশি গ্রাহক কে সেবা প্রদান করছে।

২০২১ সালের কাজের সাফল্যের জন্য ডায়না হোস্ট লিমিটেডকে উদ্যোক্তা সম্মাননা ২০২১ প্রদান করেছে।