Home ব্লগ বিডিওএসএন, শাহিন’স হেল্পলাইন ও বিডিপ্রেনার এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

বিডিওএসএন, শাহিন’স হেল্পলাইন ও বিডিপ্রেনার এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

0
বিডিওএসএন, শাহিন’স হেল্পলাইন ও বিডিপ্রেনার এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

১৪ই নভেম্বর ২০১৮ইং তারিখে চাকরী খুজবো না, চাকরী দেব  গ্রুপ (বিডিওএসএন এর একটি উদ্যোগ), শাহিন’স হেল্পলাইন এবং বিডিপ্রেনার এর মধ্যে একটি ত্রিপক্ষীয়  সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় । এই সমঝোতা স্বারক স্বাক্ষর এর ভিত্তিতে চাকরী খুজবো না, চাকরী দেব গ্রুপ এর পৃষ্টপোষকতায় শাহীন’স হেল্পলাইন এবং বিডিপ্রেনার নিয়মিতভাবে উদ্যোক্তা উন্নয়ন এর লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আয়োজন করবে ।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) বাংলাদেশের উদ্যোক্তা উন্নয়ন এবং তরুনদের মাঝে উদ্যোক্তা আন্দোলনকে ছড়িয়ে দিতে তৈরী করা হয় ফেইজবুক ভিত্তিক গ্রুপ “চাকরী খুজবো না, চাকরী দেব” । বর্তমানে  ৮০ হাজারের অধিক মেম্বার রয়েছে এই গ্রুপে ।

শাহিন’স হেল্পলাইন একটি পরামর্শক প্রতিষ্ঠান যারা নিয়মিতভাবে উদ্যোক্তাদের জন্য নানা ধরনের প্রশিক্ষণ আয়োজনসহ নানাবিধ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে বিশেষ করে নতুন এবং এসএমই উদ্যোক্তাদের জন্য ।

বিডিপ্রেনার বাংলাদেশীদের জন্য এমন একটি প্লাটফর্ম যেখানে উদ্যোক্তা বিষয়ক নানা ধরনের ব্লগ, দিকি নিদেশনাসহ বিভিন্ন ধরনের লেখা পাবলিশ করা হয় । এছাড়া উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময়ে বিডিপ্রেনার বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে উদ্যোক্তা বান্ধব বিভিন্ন প্রশিক্ষনের ও আয়োজন করে থাকেন ।

চাকরী খুজবো না, চাকরী দেব  এর পক্ষ থেকে এই সমঝোতা স্বারক এ স্বাক্ষর করেন বিডিওএসএন এর সাধারন সম্পাদক মুনীর হাসান, শাহিন’স হেল্পলাইন এর প্রতিষ্টাতা ও সিইও মো: আমিনুল ইসলাম এবং বিডিপ্রেনার এর প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন ।

এসময় চাকরী খুজবো না, চাকরী দেব  গ্রুপ এর এডমিন প্রমি নাহিদ, আসাদ ইকবাল, বাংলাদেশের প্রথম কুমীর খামার এর উদ্যোক্তা মুস্তাক আহমেদ সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।