Home সর্বশেষ ডেইলি স্টার আইসিটি এওয়ার্ড পেলেন সবুর খান ও ৪টি প্রতিষ্ঠান

ডেইলি স্টার আইসিটি এওয়ার্ড পেলেন সবুর খান ও ৪টি প্রতিষ্ঠান

0
ডেইলি স্টার আইসিটি এওয়ার্ড পেলেন সবুর খান ও ৪টি প্রতিষ্ঠান

মাইক্রোসফট বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও বেসিসের সহযোগিতায় ২০১৬ সাল থেকে ডেইলি স্টার দিচ্ছি আইসিট এওয়ার্ড। গতকাল ১৭ নভেম্বর স্থানীয় একটি হোটেলে এবারের পুরস্কার তুলে দিয়েছেন অর্মন্ত্রী এ এম এ মুহিত ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভি।

এবারে বর্ষ সেরা আইসিটি ব্যক্তিত্ব হয়েছেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সবুর খান।

ডিজিটাল কমার্স অব দ্যা ইয়ার নির্বাচিত হয়েছে বাগডুম ডট কম। এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দা কামরুন আহমেদ পুরস্কার গ্রহণ করেন।

আন্তর্জাতিক বাজারে বছরের আইসিটি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে গ্রাফিক পিপল লিমিটেড। এর চেয়ারম্যান গীতি আরা সাফিয়া পুরস্কার গ্রহণ করেন।

সিনেসিস আইটি লিমিটেড পেয়েছে স্থানীয় বাজারে আইটি সমাধানদাতার পুরস্কার। প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী পুরস্কার গ্রহণ করেন।

বছরের সেরা স্টার্টআপ হয়েছে মালিহা কাদিরের সহজ ডট কম।

(সূত্র – ডেইলি স্টার)

ছবি- ড্যাফোডিল গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামানের ফেসবুক থেকে নেওয়া।