ই-কমারস বা এফ-কমারস নিয়ে আপনার সমস্যা তুলে ধরুন (বাঞ্ছনীয়)

0
479

এই গ্রুপের ঢাকা চ্যাপ্টার এর একটা আড্ডা খুব শীঘ্রই আমরা করতে চাইছি।

বিষয়ঃ ই-কমারস ও এফ-কমারস ব্যবসায়ীদের নিয়ে আড্ডা

যে সব ব্যাপারে আলাপ আলোচনা করা দরকার সে গুলো এখানে আপনারা যদি উল্লেখ করে দেন তো আমাদের জন্য ভালো হবে।

এই নোট টা সবার জন্য যার ই-কমারস নিয়ে কাজ করছেন বা এফ-কমারস নিয়ে কাজ করছেন। আপনাদের কাজ করার সময় চলমান সমস্যা গুলো এই নোট এ তুলে ধরুন পয়েন্ট আকারে।

যেমন উদাহরন স্বরূপঃ “আমার বিক্রি কম হচ্ছে, কিভাবে বিক্রি বাড়ানো যাবে? (আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ এর লিঙ্ক)”

এই সব গুলাই “সমস্যা” নামের অপশন এর নিচে যাবে। আর কেউ যদি সমস্যা এর সমাধান দিতে পারেন তবে কমেন্ট করুন। উৎকৃষ্ট কমেন্ট কে সমাধান অপশন এ নিয়ে আসবো আমরা। অন্যের করা কোনো সমস্যা একবার থাকলে ২য় বার তা দেয়া দরকার নেই। আর অন্যের টা এডিট করার দরকার নেই।

যতটুকুন সম্ভব সহায়তা করা হবে। বাকি গুলো না হয় আমাদের এই বিষয়ক পরবরতীতে কোনো আড্ডা হলে অক্ষরে অক্ষরে সমাধান দেয়ার চেষ্টা করা হবে। তো শুরু হয়ে যাকঃ

সমস্যাঃ

১. বাজার কেমন?

২. কি ধরনের পণ্য নিয়ে শুরু করা যায়?

৩. কি কি করতে হবে?

৪. সাপ্লাই কিভাবে দিবো?

৫. কাস্টমার এর কাছে যাবো কিভাবে?

৬. কিভাবে পণ্য সবার সামনে তুলে ধরবো?

৭. কোয়ালিটি সম্পন্ন পণ্য কেনো জরুরী?

৮. কিভাবে কোয়ালিটি সম্পন্ন পণ্য বাছাই করবো?

৯. ডেলিভারী এর সমাধান কি?

১০. মার্কেটিং কিভাবে করবো?

১১. আমার ব্যবহার কেমন হওয়া উচিত?

১২. সোশ্যাল মিডিয়া এর ব্যবহার

১৩. টার্গেট কাদের করবো?

লিখেছেন- Mahabubur Rahaman