নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়াতে এবং তাদের সফলতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে চালু করল বিশেষায়িত প্রশিক্ষণ প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’।
এই ১২ সপ্তাহব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রামে নারী উদ্যোক্তারা ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, আইনগত বিষয় ও মানসিক সুস্থতা নিয়ে জ্ঞান অর্জন করবেন। ড্যাফোডিল স্মার্ট সিটি, সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান হয়, প্রোগ্রামের মোট খরচ ৪১,০০০ টাকা, যার ৩৬,০০০ টাকা অনুদান দিবে ব্র্যাক ব্যাংক। অংশগ্রহণকারীদের মাত্র ৫,০০০ টাকা পরিশোধ করতে হবে। ব্যবসায়িক অভিজ্ঞতা সম্পন্ন নারী উদ্যোক্তাদের জন্য এই সুযোগটি তাদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রেনিউরশিপ বিভাগের প্রধান মো. কামরুজ্জামান দিদার বলেন, “উদ্যোক্তা ১০১ প্রোগ্রামের মাধ্যমে নারী উদ্যোক্তারা শুধু ব্যবসায়িক জ্ঞান অর্জন করবেন না, বরং মানসিক শক্তি ও নেতৃত্বগুণও বৃদ্ধি পাবে।”
প্রোগ্রাম শেষে অংশগ্রহণকারীরা একটি স্বীকৃতি সনদ লাভ করবেন, যা তাদের ভবিষ্যৎ ব্যবসায়িক পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। নিবন্ধন করতে ক্লিক করুন এই লিংকে: https://shorturl.at/NNOp7
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন : https://www.bracbank.com/uddokta_101/
