বিশ্বব্যাপী উদযাপিত আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তা (MSME) দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপের যৌথ উদ্যোগে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত হয় এক ব্যতিক্রমধর্মী উদযাপন অনুষ্ঠান।
স্থানীয় সময় বিকেল সারে ৪টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন ২০ জনের বেশি উদ্যমী উদ্যোক্তা। আয়োজনে প্রত্যেক উদ্যোক্তা নিজের পরিচয় তুলে ধরেন এবং তার উদ্যোগ ও কাজের তথ্য তুলে ধরেন। উদ্যোক্তারা নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অন্যের অভিজ্ঞতা মনযোগ সহকারে শুনেন।
এই আয়োজনের বিশেষত্ব ছিল:
👉 উদ্যোক্তাদের উদ্যোগ, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণকে উৎসাহিত করা
👉 উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি করা
👉 সৃজনশীলতা ও সংস্কৃতির মাধ্যমে উদ্যোক্তাদের বিকাশে অনুপ্রেরণা দেওয়া
আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভার্চুয়ানিক সল্যুশনসের ফাউন্ডার, ডিরেক্টর ও সিইও এবং চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের মেন্টর আসাদ ইকবাল।
কেক কাটার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজ ৩৬০ মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের মেন্টর ইমরাজিনা ইসলাম।
প্রতি বছর এই দিবসকে কেন্দ্র করে উদ্যোক্তাদের অংশগ্রহণে চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ নিয়মিত এমন অনুষ্ঠান আয়োজন করে আসছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের প্রোগ্রাম সমন্বয়ক আবুল হাছান।
